| ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্নেডোঃ এক শিশুসহ নিহত ৯, আহত ৩০০ শতাধিক |
 |
 |
সংবাদ প্রতিদিন, ব্রাহ্মণবাড়িয়া - ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে এক
শিশুসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। শুক্রবার বিকাল ৫টার দিকে
ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত
হানে বলে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান। নিহতদের মধ্যে সাতজনের
পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলা কারাগারের কারারক্ষী মাসুদুর রহমান
(২৫), সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহের মিয়া (৬০) ও চিনাইর
গ্রামের ঝানু চৌধুরী (৫২), বিজয়নগরের পত্তন গ্রামের লাভলী বেগম (৩৫) ও ডলি
রাণী দে (২৭) এবং আখাউড়ার জারুইতলা গ্রামের জয়নাল মিয়া (৩২) ও সুমি বেগম বিস্তারিত পড়ুন... |
 |
 |
| শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান |
 |
 |
সংবাদ প্রতিদিন, ঢাকা - স্বেচ্ছাসেবক থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ। তারপর
রাষ্ট্রপতি। নির্মোহ, নিরহংকার তাঁর ব্যক্তিত্ব। তাই আজীবন আওয়ামী লীগের
প্রতি অনুগত থাকলেও মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন সবার। নানা মত-পথের মানুষের
শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অবশেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায়
শায়িত হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য,
সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতারা ও জিল্লুর
রহমানের ছেলে নাজমুল হাসানসহ অন্যান্য আত্মীয়স্বজন বিস্তারিত পড়ুন... |
 |
 |
| পাবনায় টায়ার রিফুয়েলিং কারখানায় আগুন |
 |
 |
সংবাদ প্রতিদিন, পাবনা: পাবনা বাস টার্মিনাল এলাকায় একটি টায়ার
রিফুয়েলিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ
সময় আগুন পাশের একটি ক্লিনিকে ছড়িয়ে পড়ে। আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে
বের হতে গিয়ে ও আগুন নেভানোর সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর
১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন
কর্মকর্তা শফিউল ইসলাম সংবাদ প্রতিদিনকে জানান, দুপুরে বাস টার্মিনাল
এলাকায় রিন্টু হোসেনের মালিকানাধীন একটি টায়ার রিফুয়েলিং কারখানায়
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।পরে আগুন পাশের ডা. শরীফুল
ইসলামের মালিকানাধীন মডার্ন ক্লিনিকে ছড়িয়ে পড়ে বিস্তারিত পড়ুন... |
 |
 |
| সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার পর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ |
 |
 |
সংবাদ প্রতিদিন,ঢাকা : বঙ্গভবনে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার পর
সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ। বৃহস্পতিবার
রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে সদ্যপ্রয়াত রাষ্ট্রপতিকে। শুক্রবার সকাল
৯টায় রাষ্ট্রপতির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে। এখানে
আসমত আলী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির প্রথম নামাজে জানাজা।
দুপুর সাড়ে ১২টায় ফের বঙ্গবভনে নেওয়া হবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের
মরদেহ। সেখানে বিদেশিরা শ্রদ্ধা জানাবেন। বেলা ১টা ৩০ মিনিটে মরদেহ নেওয়া
হবে জাতীয় ঈদগাহে। সেখানে বাদ জুমা অনুষ্ঠিত বিস্তারিত পড়ুন... |
 |
 |
| পাকুন্দিয়ায় স্কুলে তালা, শিক্ষক অবরুদ্ধ, শিক্ষার্থীকে হাতুড়িপেটা বহিস্কৃত প্রধান শিক্ষকসহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা |
 |
 |
সংবাদ প্রতিদিন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) - পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেরানী ও থানা বিএনপির সহসভাপতি এরফান উদ্দিন ঘন্টা দেয়ার হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক শিক্ষার্থীকে। আহত এসএসসি পরিক্ষার্থীকে বিজয় চন্দ্র দাস দীপ্তকে পাকুন্দিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে প্রধান শিক আফছার উদ্দিন মানিককে সাময়িক ভাবে করে বরখাস্ত ম্যানেজিং কমিটি। তারই প্রতিবাদে ওই সময় শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করলে বিস্তারিত পড়ুন... |
 |
 |
| রাজধানীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়ায় আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু : স্বামী আটক |
 |
 |
সংবাদ প্রতিদিন, ঢাকা- রাজধানীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়ায় সুরুজ
মিয়ার মেয়ে পলি আক্তার (২৫) আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহতের বাড়ি পিরোজপুর জেলার ছইলাবুনিয়া গ্রামে। তার স্বামীর নাম মোঃ ফারুক
সিকদার। প্রতিবেশীদের দেয়া তথ্যমতে জানা যায় যে, গত ১৪ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল
আনুমানিক ১১ টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় পলি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে আজ ১৮ মার্চ রোজ সোমবার আনুমানিক সকাল ৪:৩০ টার
দিকে মারা গেলে ময়নাতদন্ত শেষে পশ্চিম নন্দীপাড়ায় নিহতের বাবা সুরুজ মিয়ার
বাসার সামনে জানাজার পরে দক্ষিন বনশ্রী কবরস্থানে দাফন করা হয়। বিস্তারিত পড়ুন... |
 |
 |