সংবাদ প্রতিদিন, ঢাকা : অ্যাডভোকেট ইখলাস উদ্দিন ভুঁইয়া নামের সুপ্রিম
কোর্টের একজন আইনজীবী ২৪ ঘণ্টার মধ্যে পেপার স্পে ব্যবহার বন্ধ করতে
পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছে। আজ
বৃহস্পতিবার অ্যাডভোকেট ইখলাস উদ্দিন ভুঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রী,
স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালককে নোটিশটি পাঠান। নোটিশে তিনি উল্লেখ করেন, লস অ্যাঞ্জেলস টাইমসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে
১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পেপার স্প্রে ব্যবহারের ফলে ৬১ জনের
মৃত্যু ঘটেছে।
তিনি আরো উল্লেখ করেন, সরকার যদি নোটিশ মেনে না চলে তবে তিনি রিট পিটিশন দাখিল করবেন।
বিস্তারিত পড়ুন...